ঝাড়গ্রামে তৃণমূলের অবস্থান বিক্ষোভ - The News Lion

ঝাড়গ্রামে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;   শনিবার ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় এলাকায় পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা ,ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত রায়, তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির নেতৃত্ব শ্যামল দে,  দুর্গেশ মল্লদের ,অনিল দাস,আশীষ সিংহ ,উত্তম দত্ত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। 


পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা  হাঁসদা বলেন যেভাবে পেট্রোল ও ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। পেট্রোপণ্যের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। যার ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আর কেন্দ্র সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। 


তিনি সর্বস্তরের মানুষকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান ।সেই সঙ্গে তিনি বলেন দলের পক্ষ থেকে রাজ্যজুড়ে শনিবার ও রবিবার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে ।তাই ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন যে আগামী দিনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষ আন্দোলনে সামিল হবেন। তাই তিনি সর্বস্তরের মানুষকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার জানানোর আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.